বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে: জ্বালানি মন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শনিবার (৭ মার্চ) বলেছেন, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সাধারণ মানুষের মধ্যে যে প্যানিক কাজ করছে, তার কোনো যুক্তি নেই। তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং বিকল্প উৎস থেকেও সংগ্রহের ব্যবস্থা চলছে।”

মন্ত্রী আরও জানান, আগামী ৯ মার্চ আরও ২টি তেলভেসেল আসছে। এছাড়া আগামীকাল থেকে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট কার্যক্রম শুরু করবে, যা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন