ইরানের চারটি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনী। এতে অন্তত ৪ জন নিহত এবং এসব স্থাপনায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরানের জাতীয় তেল উত্তোলন ও বিতরণ কোম্পানির শীর্ষ নির্বাহী কেরামাত বিয়েসকারামি দেশটির সরকারি টেলিভিশনে শনিবার রাতে এই তথ্য জানান। তিনি বলেন, “আমাদের চারটি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্র গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ৪ জনের মধ্যে দু’জন তেলের ট্যাংকার ট্রাকের চালক ছিলেন।”
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)ও পৃথক এক বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনীর বোমার আঘাতে তেলের ডিপোগুলোতে বিশাল আগুন জ্বলছে।

