বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা

ডেস্ক রিপোর্ট।।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষজ্ঞ পরিষদের (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) সদস্য আহমাদ আলামুলহোদা।

রোববার (৮ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

আহমাদ আলামুলহোদা বলেন, নতুন সর্বোচ্চ নেতাকে নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। এখন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ পরিষদের প্রধান হোসেইনি বুশেহরির ওপর। তিনি শিগগিরই এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে খবর প্রকাশিত হয়। এর পরপরই দেশটিতে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়।

ইরানের সংবিধান অনুযায়ী, দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচন করার ক্ষমতা রয়েছে বিশেষজ্ঞ পরিষদের হাতে। এই পরিষদের সদস্যরাই নতুন নেতাকে নির্বাচন করে থাকেন।

নতুন নেতার নাম ও দায়িত্ব গ্রহণের সময়সূচি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে দেশটির রাজনৈতিক অঙ্গন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন