বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নেত্রকোণা বাসের চালকদেরকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড সহ হাইড্রোলিক হর্ণ জব্দ

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নেত্রকোণা সদর উপজেলার নেত্রকোণা-ময়মনসিংহ হাইওয়ে এলাকায় শব্দদূষণ রোধে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আজ রোববার (৮মার্চ) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মতিন এই তথ্য নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে “শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫” লংঘন করে গাড়ীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ২টি বাসের চালককে ৩,০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়াও শব্দ দূষণ রোধে প্রচারপত্র/ লিফলেট বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন নেত্রকোণা জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন এবং প্রসিকিউশান প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল ইসলাম।

অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন নেত্রকোণা মডেল থানা পুলিশের একদল চৌকস সদস্যবৃন্দ।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন জানান – শব্দদূষণ রোধকল্পে এ ধরণের ভ্রাম্যমাণ আদালত/ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন