বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নেত্রকোণায় গাড়ী চালকদের প্রশিক্ষণ

নেত্রকোণা প্রতিনিধি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নেত্রকোণা সার্কেল আয়োজিত পেশাজীবী গাড়ী চালকদের/শ্রমিকদের শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক/রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আজ সোমবার (৯মার্চ) পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে এই প্রশিক্ষণ হয়েছে।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন। তিনি শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিভিন্ন বিধি, সংজ্ঞা, হর্ণ, হাইড্রোলিক হর্ণ, মাল্টি টিউন হর্ণ, মোটরযানে হর্ণের অনুমোদিত মানমাত্রা, এলাকা ভিত্তিক শব্দের মানমাত্রা, অপরাধ, দন্ড আরোপ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় ট্রাফিক পুলিশ সহ শতাধিক গাড়ী চালক ও গাড়ীর শ্রমিক উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন