বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষে নারী-পুরুষ ৬ জন আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের একটি কবরস্থানের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৬ জন মারাত্তক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াইশবেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হোলেন লিখন (২০), আশরাফুল (৩৮), রোজিনা(৩২), তানজিন (৩৫), নাজু (২৮) আশিক(৩০) ও খানজাহান আলী(৪০)। তারা সবাই একই উপজেলার মাধবখালী গ্রামের বাসিন্দা।

সোমবার (৯ মার্চ) রাতে মাধবখালী গ্রামের পশ্চিমপাড়া ও খাঁপাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সোলাইমান হক ও স্থানীয় সূত্রে জানায় , বেশ কয়েক বছর ধরে মাধবখালী গ্রামে মসজিদ ও কবরস্থান নিয়ে বিবাদের কারণে খাঁপাড়াবাসীরা মসজিদ ছেড়ে পশ্চিমপাড়ায় নতুন একটি মসজিদ নির্মাণ করেছে। তবে, তাদের কবরস্থান একটা। সম্প্রতি কবরস্থানে যাওয়ার রাস্তা তৈরির জন্য খাঁপাড়া মসজিদের সীমানা প্রাচীর ভাঙ্গা হয়। বিষয়টি নিয়ে গতকাল ৯ মার্চ সোমবার ইফতারের পর দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নিলে উভয় পক্ষের বাসিন্দারা মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় দুই পক্ষের ৬জন নারী-পুরুষ গুরুতর আহত হয়। পরে সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়রা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে আহতদের মধ্যে খানজাহান আলীর (৪০) এর অবস্থার আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াইশবেড হাসপাতালে রেফার করেন।

ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ বলেন, খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বর্তমানে সেখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি বলে তিনি জানান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন