দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
বুধবার (১১ মার্চ) ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ ম্যাচটি শুরু হয় দুপুর ২টা ১৫ মিনিটে। সিরিজের উদ্বোধনী ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
ম্যাচটি মাঠে বসে দেখতে টসের আগেই স্টেডিয়ামে উপস্থিত হন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর প্রেসিডেন্টস বক্সে বসে খেলা উপভোগ করছেন।
স্টেডিয়ামে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

