বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নেত্রকোণায় ছাত্রলীগ নেতা হৃদমের নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মদিনে আলোক প্রজ্জ্বোলণ

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান হৃদমের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান-এঁর জন্মদিনে আলোকপ্রজ্জ্বোলণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে এক মিনিটের ভিডিও ফুটেজ ও ছবি একাধিক ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে।

তাতে লেখা আজ ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-এঁর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্য নেত্রকোণা জেলা ছাত্রলীগের আলোকপ্রজ্জ্বোলণ কর্মসূচী ও শ্রদ্ধা নিবেদন।

ভিডিও ফুটেজে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হৃদমের পক্ষে শ্লোগান দিচ্ছিলো বেশ কয়েকজন ছাত্রলীগের কর্মী সমর্থকরা, তবে স্থানটি উল্লেখ করা হয়নি। শ্লোগানে শুনা যায় ” জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শিক্ষা শান্তি প্রগতি- ছাত্রলীগের মূলনীতি, জয় জয় জয় বাংলা, আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে, মুজিব তোমায় পড়ে মনে আজকের এই দিনে, শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম, হৃদম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়া নাই”

এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন সরকার জানান – পুলিশ টিম নিয়ে সারা রাতেই ডিউটিতে ছিলাম। ওরা তো নানান জায়গা থেকে পোস্ট করে। কোথায় থেকে পোস্ট করেছে জানা নেই।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন