বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নেত্রকোণায় প্রাইভেটকারের ধাক্কায় যুবকের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল আনুমানিক পৌনে নয়টার দিকে পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক মিয়া নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় – সকালে আশিক মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় দুর্গাপুরগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আশিক মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন