বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় প্যারেড গ্রাউন্ড-এ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমি সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। যারা দায়িত্বে আছেন, তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। আমরা সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই।”

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী যে উদ্দেশ্যে গঠিত হয়েছে, সেই লক্ষ্য সামনে রেখেই সবাইকে কাজ করতে হবে। দেশের কল্যাণে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন