বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

১১ জেলার ডিসি প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট।।

সারা দেশে একযোগে ১১ জেলার জেলা প্রশাসক (ডিসি)কে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রত্যাহার করা কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

সরকারি সূত্রে জানা গেছে, পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্থানান্তর এবং নতুন দায়িত্ব বণ্টন দ্রুত সম্পন্ন করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন