বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নদীতে ভাসমান অবস্থায় নবজাতকের মৃতদেহ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়ায় নদীতে ভাসমান অবস্থায় নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (২৯মার্চ) দুপুরে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের সুতী সাইডুলী নদীর কোনাপাড়া ফেরীঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ জানান – কোনাপাড়া ফেরীঘাট এলাকায় এক নবজাতক ছেলে শিশুর মৃতদেহ নদীর পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অফিসার ইনচার্জ (ওসি) আরও জানান – নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়ার পাশাপাশি তদন্ত শুরু করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন