বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা, ইসরাইলজুড়ে শতাধিক শহরে সাইরেন

ডেস্ক রিপোর্ট।।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে পাল্টা হামলা জোরদার করেছে ইরান। এতে যুক্ত হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যৌথ হামলার ফলে ইসরাইল-এর বিভিন্ন শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রোববার (২৯ মার্চ) একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর ইসরাইলে ইরানের হামলার পাশাপাশি হিজবুল্লাহর রকেট হামলাও শুরু হয়। এর ফলে দেশটির শতাধিক শহরে সতর্ক সংকেত (সাইরেন) বাজানো হয়, যা ব্যাপক নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, হামলায় নিক্ষিপ্ত বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা হলেও সেগুলোর ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় পড়ে। এর মধ্যে হাইফা শহর বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ইসরাইলি রেডিওর বরাতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার কারণে হাইফা উপসাগর এলাকায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরান ও হিজবুল্লাহর এই সমন্বিত হামলা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও বিস্তৃত ও জটিল করে তুলতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন