রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) তাকে শাহ আলী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় লোকজন তাকে প্রথমে আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্থানীয়রা তাকে আটকে রেখেছিল। পরে আমরা গিয়ে তাকে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে জুলাই মাসের বিভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এসব বিষয়ে যাচাই-বাছাই চলছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মামলাগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত এসব মামলার প্রকৃতি বা সংখ্যা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন