রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল জিওস্টারের

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার চুক্তি বাতিল করেছে ভারতের বিলিয়নিয়ার মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিওস্টার। অর্থ পরিশোধে ব্যর্থতার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সম্প্রচার অংশীদার টি-স্পোর্টসের সঙ্গে থাকা সাব-লাইসেন্স চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত সময়ের জন্য এই সম্প্রচার স্বত্ব নেওয়া হয়েছিল।

এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার প্রক্রিয়ায় ছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।

এর আগে কূটনৈতিক টানাপোড়েনের জেরে বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই প্রেক্ষাপটে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনাও আলোচনায় আসে।

জিওস্টার আরও জানায়, একই কারণে নারী নারী প্রিমিয়ার লিগের সম্প্রচার চুক্তিও বাতিল করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন