বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে নিজের জুতা হারানোর এক মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, নামাজ শেষে বের হয়ে দেখেন তার জুতাটি নেই, পরিবর্তে অন্য একটি জুতা পড়ে আছে।

পোস্টে তিনি লিখেন, “সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেল! নামাজ শেষে দেখি, আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারও পায়ে চলে গেছে!”

ঘটনাটিকে জীবনের ছোট কিন্তু আনন্দদায়ক অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে তিনি আরও লেখেন, “যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন। আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হব। আপনার জুতাটি আগের জায়গায় রাখা আছে।”

এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন