বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আ.লীগ-জামায়াত দুটো দলই ছিল পাকিস্তানের পক্ষে: ডিএসসিসি প্রশাসক

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী দুটো দলই পাকিস্তানের পক্ষে ছিল। আওয়ামী লীগ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, আরেকটি শক্তি পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছিল। একমাত্র বিএনপি দেশের জন্য লড়াই করেছে।’

এই মন্তব্য তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে করেন।

আবদুস সালাম আরও বলেন, ‘দুটো শক্তি তখনও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং আজও মানসিকভাবে মুক্তিযুদ্ধকে স্বীকার করতে পারে না। বর্তমান বিএনপির অবস্থান তাদের মাঝে মধ্যবর্তী হলেও, স্বাধীনতার সূচনা ও নেতৃত্বে বিএনপির অবদান অপরিসীম।’

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যারা সবসময় মুক্তিযুদ্ধের বিরোধী হয়েছেন, জনগণ সেই বাস্তবতা বোঝে। তাই সুযোগ পেলে বিএনপির পক্ষে ভোট দিয়েছে।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ‘তিনি দেশকে ভালোবেসে যুদ্ধ করেছেন এবং পরবর্তীতে দেশ গঠনে তার রক্ত দিয়েছেন। পরে নেত্রী খালেদা জিয়া দেশকে গণতন্ত্রের পথে পুনর্গঠন করতে চেষ্টা করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ সময় দেশের বাইরে থেকেও কোনো আপস করেননি।’

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। সভার সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন