ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিকদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলকদ, অর্থাৎ ২০২৬ সালের ১৮ এপ্রিলের মধ্যে সব ওমরাহ ভিসাধারীকে সৌদি আরব ত্যাগ করতে হবে। প্রতি বছরের নিয়ম অনুযায়ী, ওমরাহ মৌসুম শেষ হওয়ার পর হজ আয়োজনের জন্য দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।
নির্ধারিত সময়সীমার পর কেউ সৌদি আরবে অবস্থান করলে তা ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
ওমরাহযাত্রীদের সুশৃঙ্খলভাবে দেশে ফেরত পাঠানো এবং আসন্ন হজযাত্রীদের আগমন সহজ করতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

