রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত রিপোর্ট আইসিসিতে পাঠানো হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইসিসিকে রিপোর্ট পাঠানোর পরই বোর্ড সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, “সকালে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এরপর তাৎক্ষণিকভাবে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়। সেখানে আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে, প্রথমে বিষয়টি আইসিসিকে জানানো হবে, তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রতিমন্ত্রী আরও জানান, বিসিবি নির্বাচন নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ, বিশেষ করে আসিফের করা অভিযোগের বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করছে না। তিনি বলেন, “কে সত্য বলেছেন আর কে মিথ্যা বলেছেন—তা যাচাই করে দেখার দায়িত্ব গণমাধ্যম ও সংশ্লিষ্টদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।”

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর নির্বাচন ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছালে এর প্রভাব দেশের ক্রিকেট প্রশাসনে পড়তে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন