ইরানকে ঘিরে ডোনাল্ড ট্রাম্প–এর সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সিনেটর বার্নি স্যান্ডার্স।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–এর এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টগুলোকে স্যান্ডার্স “বিপজ্জনক” এবং “মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তির মতো প্রলাপ” বলে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে স্যান্ডার্স লেখেন,
“ইরানে যুদ্ধ শুরু করার এক মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে এ ধরনের বক্তব্য আসছে!”
তিনি মার্কিন কংগ্রেসের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন,
“কংগ্রেসকে এখনই পদক্ষেপ নিতে হবে। এই যুদ্ধ বন্ধ করুন।”
বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠছে এবং পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ তৈরি করছে।
সূত্র: আল জাজিরা

