সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে: জামায়াতের আমির

ডেস্ক রিপোর্ট।।

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে দেশে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিরোধীদলীয় নেতা।

সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জাতীয় গণতান্ত্রিক পার্টি-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে শফিকুর রহমান বলেন, “যেদিন থেকে গণভোটের রায় অস্বীকার করা হয়েছে, সেদিন থেকেই দেশে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে।”

দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের জন্য প্রয়োজন হলে আরও রক্ত দিতে আমরা প্রস্তুত। তবুও এ দেশের মাটিতে ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, সংসদ এই রায় গ্রহণ করুক বা না-করুক, ১১ দলীয় জোটের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বিরোধীদলীয় এ নেতা দাবি করেন, কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে এ আন্দোলন পরিচালিত হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন