দীর্ঘ প্রতীক্ষার পর নারায়ণগঞ্জে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন মাল্টিপ্লেক্স। ৭ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে জালকুঁড়ি এলাকার সীমান্ত টাওয়ারে গড়ে ওঠা এই আধুনিক সিনেমা হল।
প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, শুরুতে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হবে। প্রতিদিন দুপুর ও বিকেলে দুটি শো প্রদর্শিত হবে, এবং খুব শিগগিরই পূর্ণমাত্রায় সব শো চালু করার পরিকল্পনা রয়েছে।
নারায়ণগঞ্জের জালকুঁড়ি এলাকায় সীমান্ত টাওয়ারে গড়ে ওঠা এই মাল্টিপ্লেক্সে রয়েছে মোট তিনটি হল। এর মধ্যে দুটি হলে প্রতিটিতে ১৭৮টি আসন এবং একটি হলে ৭৫টি আসন। আধুনিক সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিন ও নান্দনিক পরিবেশসহ বিশ্বমানের সুবিধা নিয়ে তৈরি করা হয়েছে পুরো কমপ্লেক্সটি।

