বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

কৌশলগতভাবে তেহরানের কাছে হেরেছেন ট্রাম্প : ইরান

ডেস্ক রিপোর্ট।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে দাবি করেছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ওই সূত্রের দাবি, কৌশলগতভাবে তেহরানের কাছে পিছিয়ে পড়েছেন ট্রাম্প। তার ক্রমবর্ধমান কঠোর ও আক্রমণাত্মক বক্তব্য পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারানোর ইঙ্গিত বহন করে। বিশেষ করে ইরানি জনগণের বিরুদ্ধে তার উসকানিমূলক ও অপমানজনক ভাষা ব্যবহারের বিষয়টি এই দাবিকে জোরালো করেছে বলে মনে করছে তেহরান।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দক্ষিণ ইসফাহান অঞ্চলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে সমন্বয় করে নেওয়া ট্রাম্পের সামরিক পদক্ষেপ কৌশলগতভাবে সফল হয়নি।

তবে পরিস্থিতির উত্তেজনা সত্ত্বেও যুদ্ধের অবসান চায় ইরান। যদিও ট্রাম্প প্রশাসনের নির্ধারিত সময়সীমা ও শর্ত অনুযায়ী নয়—এমন অবস্থানই তুলে ধরা হয়েছে সংশ্লিষ্ট সূত্রের বক্তব্যে।

সূত্র: সিএনএন
সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন