চুয়াডাঙ্গায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হজ প্রশিক্ষণ ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়ন করে।
চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ প্রশিক্ষণে জেলা প্রশাসক লুৎফুন নাহার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় ট্রেইনার হিসেবে মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান ও মুফতি রুহুল আমিন বক্তব্য রাএখন। এসময় দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মিনারুল ইসলাম। হজ প্রশিক্ষণে চুয়াডাঙ্গা জেলা থেকে মোট ২৬৮ জন হাজী পবিত্র হজ পালনে সৌদি আরবে গমন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। এরমধ্যে সরকারি পর্যায়ে যাচ্ছেন ১৭ জন হাজী।
সভায় জেলা প্রশাসক লুফুন নাহার বলেন, ‘সৌদি আরবে পবিত্র হজ পালনে যেসকল হাজীরা যাচ্ছেন তাদের সকলের জন্য দোয়া রইল। সেখানে সব সময় নুসক কার্ড ও মোয়াল্লেম কার্ড সঙ্গে রাখবেন। সৌদিতে কেউ বাংলা বুঝে না। আরবী ভাষা বুঝে। যেখানে থাকবেন সেই স্থানের ছবি তুলে রাখবেন। হজের সমস্ত কাজ সুস্থভাবে সম্পন্ন করতে পারেন এবং সুস্থভাবে বাড়ী ফিরে আসতে পারেন সেই দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন।’

