বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট।।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনা নতুন করে চরম পর্যায়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে একটি “সম্পূর্ণ সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে”—যা আর কখনো ফিরে নাও আসতে পারে।

হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে তিনি এই মন্তব্য করেন। যদিও ট্রাম্প দাবি করেন, তিনি ব্যক্তিগতভাবে এমন কোনো ধ্বংস চান না, তবে বর্তমান পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন।

চরম উত্তেজনার মধ্যেই ট্রাম্প এক নাটকীয় পরিবর্তনের কথাও তুলে ধরেন। তার দাবি, সংশ্লিষ্ট অঞ্চলে একটি “আমূল শাসন পরিবর্তন” ঘটছে, যেখানে তুলনামূলক কম কট্টরপন্থী নেতৃত্ব সামনে আসছে। এর ফলে “বিপ্লবী ও ইতিবাচক” কিছু ঘটতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্বের দীর্ঘ ইতিহাসে এই রাতটি একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। গত কয়েক দশকের “দুর্নীতি ও সহিংসতার রাজনীতি” শেষ হওয়ার সম্ভাবনাও উল্লেখ করেন তিনি।

এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হতে পারে।

পোস্টের শেষে ইরানের জনগণের মঙ্গল কামনা করে ট্রাম্প লেখেন, “God bless the great people of Iran।”

সূত্র: আল জাজিরা

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন