গত ২৮ ফেব্রুয়ারি তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনিকে হত্যার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যৌথভাবে যুদ্ধ শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই ঘটনায় ৪০ দিন উপলক্ষে ইরানে দেশজুড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে খোমেনির স্মরণে জনতার ঢল নেমেছে।
ইরানি সমাজে রাজনৈতিক বিভাজন থাকা সত্ত্বেও এই ঘটনায় বিভিন্ন মতাদর্শের মানুষ একত্রিত হয়েছেন। প্রতিবাদে অংশ নেওয়া সকলেই সরকারপন্থি নন, তবে বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তারা একত্র হচ্ছেন। সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন মতাদর্শের ইরানিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিচ্ছেন, বিশেষ করে রাতের বেলায় ইরানের পতাকা হাতে রাস্তায় বের হচ্ছেন অনেকেই।
সমাবেশে অংশ নেওয়া কিছু মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউ কেউ যুদ্ধবিরতির বিরোধিতা করছেন। তাদের মতে, ইরানি সমাজে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হওয়ায় প্রতিশোধ নিতে যুদ্ধ চালিয়ে যাওয়াই উচিত।
একই সময় মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ফয়সাল বিন ফারহান আল সৌদ ও আব্বাস আরঘচি টেলিফোনে কথা বলেছেন। ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা শুরুর পর এটি দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।
সূত্র: আল-জাজিরা

