বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

আগে যুদ্ধবিরতি, তারপর আলোচনা—কঠোর অবস্থান ইরানের

ডেস্ক রিপোর্ট।।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি ও তাদের জব্দকৃত সম্পদ না ছাড়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো আলোচনা শুরু করবেন না।

শুক্রবার (১০ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি এ তথ্য জানিয়েছেন। আজ শনিবার পাকিস্তানের রাজধানী ইসলাবামাদে মার্কিনিদের সঙ্গে ইরানিদের আলোচনায় বসার কথা আছে। কিন্তু ইরানের স্পিকারের নতুন বার্তায় এ আলোচনা এখন হুমকির মুখে পড়েছে।

জানা গেছে, ইরানের প্রতিনিধিরা ইতিমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ইরানের স্পিকার বলেছেন, “দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়া পদক্ষেপগুলোর মধ্যে দুটি বিষয় এখনো বাস্তবায়ন করা বাকি। প্রথমটি হলো—লেবাননে যুদ্ধবিরতি, আর দ্বিতীয়টি হলো—আলোচনা শুরু করার আগেই ইরানের আটকে রাখা সম্পদগুলো ছেড়ে দেওয়া। আলোচনা শুরু হওয়ার আগে এই দুটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন