ডেস্ক রিপোর্ট।।
দেশে হাম রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত ও উপসর্গসহ মোট ১৬৯ শিশুর প্রাণহানির তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১১ এপ্রিল) সংস্থাটির কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে মোট ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মোট মৃত্যুর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২৪ শিশুর এবং উপসর্গ নিয়ে সন্দেহজনক মৃত্যু হয়েছে আরও ১৪৫ জনের। আক্রান্তদের মধ্যে নিশ্চিত রোগী ২ হাজার ৪৮৯ জন এবং সন্দেহভাজন আক্রান্ত ১৪ হাজার ৩৮৫ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগ–এ, যেখানে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪৭৮ শিশু। এর পরেই রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪৯।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।

