বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

এলপিজি নিয়ে এলো দুই জাহাজ

ডেস্ক রিপোর্ট।।

জ্বালানি চাহিদা মেটাতে ধারাবাহিক আমদানির অংশ হিসেবে ভারত ও মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দর-এর বহির্নোঙরে পৌঁছেছে। একই সঙ্গে বিভিন্ন দেশ থেকে আরও কয়েকটি জ্বালানিবাহী জাহাজ আসার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে ‘ডিএল লিলি’ এবং ভারত থেকে ‘গ্যাস ক্যারেজ’ নামের দুটি এলপিজিবাহী জাহাজ বন্দরের চার্লি ও ব্রাভো পয়েন্টে নোঙর করেছে।

তিনি আরও জানান, রোববার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে ‘কংটং’ নামের একটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া আগামীকাল মালয়েশিয়া থেকে ‘পল’ নামের আরও একটি এলপিজিবাহী জাহাজ আসবে।

পরবর্তী সূচি অনুযায়ী, ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে ‘মারান গ্যাস হাইড্রা’ এবং ১৮ এপ্রিল ‘লবিটো’ নামের আরও একটি এলএনজিবাহী জাহাজ দেশে পৌঁছাবে।

সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে তেল ও গ্যাস আমদানি জোরদার করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন