রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হজে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ ৮টি প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট।।

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হলো হজ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ। তাই যারা এ বছর হজে যাওয়ার সুযোগ পেয়েছেন, তাদের জন্য আগাম প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ধর্মীয় বিধান অনুযায়ী, হজ কেবল একটি সফর নয়—এটি একটি পূর্ণাঙ্গ ইবাদত, যার প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পন্ন করা জরুরি। সে লক্ষ্যেই বিশেষজ্ঞরা হজযাত্রীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতির পরামর্শ দিয়েছেন।

হজের আগে যে বিষয়গুলো গুরুত্ব দেবেন

১. হজ ও ওমরাহর নিয়ম জানা
হজের প্রতিটি ধাপ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা প্রয়োজন। বিশেষ করে ৮ থেকে ১৩ জিলহজের কার্যক্রম এবং ইহরাম অবস্থায় নিষিদ্ধ বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকা জরুরি।

২. প্রয়োজনীয় দোয়া প্রস্তুত রাখা
হজ ও ওমরাহর বিভিন্ন পর্যায়ে পড়ার জন্য দোয়াগুলো মুখস্থ করা বা একটি দোয়ার বই সঙ্গে রাখা ভালো।

৩. প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেওয়া
পুরুষদের জন্য ইহরামের কাপড়, সুগন্ধিমুক্ত ব্যবহার্য সামগ্রী, স্যান্ডেল, ওষুধপত্র এবং পানি বহনের ব্যবস্থা রাখা দরকার।
নারীদের ক্ষেত্রে শালীন ও ঢিলেঢালা পোশাক, প্রয়োজনীয় টয়লেট্রিজ এবং স্বাস্থ্যসামগ্রী প্রস্তুত রাখা জরুরি।

৪. গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণ
পাসপোর্ট, হজ কার্ড, টিকিট ও অর্থ নিরাপদে রাখার জন্য বিশেষ ব্যাগ ব্যবহার করা উচিত।

৫. ব্যাগে পরিচয় ট্যাগ লাগানো
যাত্রাপথে ব্যাগ হারানোর ঝুঁকি এড়াতে প্রতিটি ব্যাগে নাম, ফোন নম্বর ও এজেন্সির তথ্য যুক্ত করা প্রয়োজন।

৬. হজ গাইড বই সঙ্গে রাখা
প্রয়োজনে দ্রুত নির্দেশনা পাওয়ার জন্য একটি নির্ভরযোগ্য গাইড বই সহায়ক হতে পারে।

৭. অভিজ্ঞ ব্যক্তির সহচর্য
সম্ভব হলে অভিজ্ঞ আলেম বা পূর্বে হজ পালন করেছেন এমন কারও সঙ্গে থাকা উপকারী।

৮. আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা
হজের প্রতিটি ধাপ সুন্দরভাবে সম্পন্ন করতে বেশি বেশি দোয়া করা উচিত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন