বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

সোনারগাঁয়ে ৭৯ পিছ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহনাজ পারভীন (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের গোহাট্রা এলাকার জনৈক রেজাউলের দুইতলা ভবন (শক্তি ফাউন্ডেশন) সংলগ্ন পাকা সড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহনাজ পারভীন নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার চারগপাড়া গ্রামের আয়নদ্দিনের মেয়ে এবং শফিকুল ইসলামের স্ত্রী। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় (ক্রাম বোর্ডের মোড়, সৈকত আলী স্কুল সংলগ্ন) বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সর্বমোট ৭৯ (উনআশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহ জানান, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সোনারগাঁ এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন