বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

নওগাঁর পত্নীতলায় পরিত্যক্ত অটোভ্যান থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি আম বাগান থেকে পরিত্যক্ত অটোচার্জার ভ্যানসহ বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পত্নীতলা থানা পুলিশের একটি টিম নজিপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মাহমুদপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আহম্মেদ হোসেন বাবু (৫২) এর আম বাগানে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি ব্যাটারিচালিত তিন চাকার অটোচার্জার ভ্যান রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে ভ্যানটি তল্লাশি করে ৫টি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা ১০টি পলিথিন ব্যাগে সংরক্ষিত মোট ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। প্রতিটি পলিথিন ব্যাগে ১০ লিটার করে মদ ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানা গেছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পত্নীতলা থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান অব্যাহত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন