বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

আমতলীতে ওরশ থেকে ফেরার পথে অটোর নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলায় ওরশ মাহফিল থেকে ফেরার পথে অটোরিকশা উল্টে গিয়ে নিচে চাপা পড়ে জুনায়েদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টেপুরা বাজার সড়কের একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলার হলদিয়া এলাকার গাজী কালু দরগায় রোববার রাতে বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে সোমবার সকালে বাড়ি ফিরছিল জুনায়েদ।

ফেরার পথে যে অটোরিকশায় সে উঠেছিল, সেটি টেপুরা বাজার সড়কের মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে বিকেলে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত জুনায়েদের বাড়ি পাশের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামে। তার বাবার নাম আবু সায়েদ।
আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর শিশুটির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন