বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

খুলনা রেঞ্জে কনস্টেবল নিয়োগে কড়াকড়ি, দালালদের বিষয়ে সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট।।

পুলিশ কনস্টেবল নিয়োগকে ঘিরে কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক। তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিত করে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

বুধবার খুলনা রেঞ্জ অফিস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

ডিআইজি বলেন, খুলনা বিভাগের ১০টি জেলায় কনস্টেবল পদে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করেছেন। প্রতি পদের বিপরীতে গড়ে প্রায় ৪ হাজার ৬৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নিয়োগ প্রক্রিয়াকে অত্যন্ত প্রতিযোগিতামূলক করে তুলেছে।

তিনি আরও বলেন, নিয়োগকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে, যারা চাকরি দেওয়ার নামে অর্থ আদায়ের চেষ্টা করে। এ ধরনের দালালদের থেকে দূরে থাকতে এবং কোনো প্রতারণার চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে জানানোর আহ্বান জানান তিনি।

ডিআইজি জানান, ইতোমধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মাঠ পর্যায়ে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এ সময় অ্যাডিশনাল ডিআইজি (অর্থ ও প্রশাসন) তোফায়েল আহাম্মেদ, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন) শেখ জয়নুদ্দিন এবং পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) সাজ্জাদুর রহমান রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন