রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া

ডেস্ক রিপোর্ট।।

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া জানিয়েছেন, ক্যারিয়ারে কাজের সংখ্যা বাড়ানোর প্রতি তার তেমন আগ্রহ নেই। নিজের স্বভাব ও জীবনযাপনের কারণেই তিনি কম কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পর্শিয়া বলেন, তিনি বাস্তব জীবনে বেশ অলস স্বভাবের মানুষ। তার ভাষায়, “আমি কম কাজ করি কারণ আমি খুবই অলস। আমার জীবনে খুব বেশি চাহিদা নেই, আমি খুব সাধারণভাবে থাকতে পছন্দ করি।”

পর্দার বাইরের জীবন নিয়ে মানুষের নানা ধারণা প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই মনে করেন তার জীবনযাপন খুব আড়ম্বরপূর্ণ বা ‘হাই-ফাই’। তবে বাস্তবতা ভিন্ন। তিনি দাবি করেন, তার জীবন খুবই সাধারণ এবং সহজ।

অভিনেত্রী আরও বলেন, তার চাওয়া-পাওয়াও সীমিত। তাই বেশি কাজ করার চাপ তিনি অনুভব করেন না। নিজের মতো করে জীবন উপভোগ করতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

স্পর্শিয়ার এই মন্তব্য তার ভক্তদের কাছে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে একজন তারকার সাধারণ জীবনযাপনের দিকটি উঠে এসেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন