আসন্ন ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) নির্বাচনে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সমর্থিত তিন আইনজীবী।
বুধবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি জানান, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও আধুনিক ঢাকা বার গঠনের লক্ষ্য নিয়ে এনসিপির আইনজীবী সংগঠন ন্যাশনাল এলায়েন্স (এনএলএ)-এর তিন নেতা ‘আইনজীবী ঐক্য পরিষদ’ তথা সবুজ প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন:
১) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মো. মেহেদী হাসান ভুঁইয়া, ব্যালট নম্বর-০৩ (আহ্বায়ক, এনএলএ, ঢাকা বার),
২) সদস্য পদে বেলাল হোসাইন, ব্যালট নম্বর-০২ (যুগ্ম আহ্বায়ক, এনএলএ, ঢাকা বার),
৩) সদস্য পদে মো. মহসীন রেজা, ব্যালট নম্বর-১০ (যুগ্ম সদস্য সচিব, এনএলএ, ঢাকা বার)।
নাহিদ ইসলাম আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই তিন প্রার্থীসহ পুরো সবুজ প্যানেলকে সমর্থন ও ভোট দিয়ে বিজয়ী করতে।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে জয়ী হলে আইনজীবীদের অধিকার রক্ষা ও একটি আধুনিক ও স্বচ্ছ বার পরিচালনায় তারা কাজ করবেন।

