বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

সোনারগাঁয়ে সংঘবদ্ধ হামলায় যুবককে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রামে কথা কাটাকাটির জেরে সংঘবদ্ধ হামলায় রাসেল (২২) নামের এক যুবক কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে রাকিবের বড় ভাই মো. রাসেল তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোনা মিয়ার বালুর মাঠে একা অবস্থান করছিলেন।

এ সময় একই এলাকার বাসিন্দা মো. রাকিব (১৯) একই এলাকার মারুফ (১৯) ও তার পিতা ওয়াসকুরনী (৪২), খাসেরগাঁও এলাকার যুবরাজ (১৯) (পিতা: সাবেক মেম্বার মনির হোসেন), মোমেন (২০), ফয়সাল (১৮), জিয়া (২০)সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন মিলে এ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হন।

পরিবারের দাবি, হামলাকারীরা রাসেলের কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিববুল্লাহ বলেন,এ বিষয় একটি অভিযোগ পেয়েছি অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন