ডেস্ক রিপোর্ট।।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর দাফনের স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে দেশটির ধর্মীয় প্রতিষ্ঠান আস্তান কুদস রাজাভি।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ-এ অবস্থিত ইমাম রেজা পবিত্র মাজার এলাকায় কোথায় তাকে সমাহিত করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রায় দেড় মাস আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। তবে দীর্ঘ সময় পার হলেও তার দাফন সম্পন্ন না হওয়ায় দেশজুড়ে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দাফনের স্থান ও সময় নির্ধারণ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। এ বিষয়ে আনুষ্ঠানিক অগ্রগতিও দৃশ্যমান নয়।
বিশ্লেষকদের মতে, ইরানের রাজনৈতিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় খামেনির দাফনস্থল নির্ধারণ একটি সংবেদনশীল বিষয়, যা নিয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগছে।

