রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

এলপিজির দাম এক লাফে ২১২ টাকা বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট।।

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম আবারও বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা আগের দামের তুলনায় ২১২ টাকা বেশি।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই দাম রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এর আগে গত ২ এপ্রিল একই মাসের জন্য এলপিজির দাম সমন্বয় করে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবারও দাম বাড়ায় ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বাজারে এই সমন্বয় করা হয়। তবে হঠাৎ বড় অঙ্কের এ বৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন