সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের ১৩ প্রার্থীর তালিকা প্রকাশ

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এ তালিকা জানানো হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, মোট ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে ৮ জন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে ৫ জন মনোনয়ন পেয়েছেন।

জামায়াতে ইসলামী থেকে মনোনীতরা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ এবং সামসুন নাহার।

এছাড়া শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু মনোনয়ন পেয়েছেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর চেয়ারম্যান তাসমিয়া প্রধান-ও তালিকায় রয়েছেন।

অন্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাইয়ের শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন