শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ কেয়া পায়েল ক্যারিয়ারের শুরুতে খুব সামান্য পারিশ্রমিকেই কাজ শুরু করেছিলেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের প্রথম কাজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
অভিনেত্রী জানান, ২০১৮ সালে প্রচারিত ‘একটাই আমার তুমি’ নাটকের মাধ্যমে তার অভিনয়জগতে পথচলা শুরু হয়। সেই নাটকে তার বিপরীতে অভিনয় করেছিলেন আফরান নিশো। আর প্রথম সেই কাজের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ১০ হাজার টাকা।
ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে পায়েল বলেন, সময়ের সঙ্গে পরিশ্রমের ফল মিলছে। তার বিশ্বাস, কাজের প্রতি আন্তরিকতা থাকলে সাফল্য ও অর্থ—দুটিই একসময় ধরা দেয়।
তিনি আরও বলেন, শুধুমাত্র অর্থের পেছনে ছুটলে একজন শিল্পী তার স্বকীয়তা হারাতে পারেন। তাই শুরু থেকেই ভালো কাজের প্রতি মনোযোগী ছিলেন তিনি।
বর্তমানে অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও পরিবারের জন্যও সময় বের করার চেষ্টা করছেন এই অভিনেত্রী। পাশাপাশি ছোট পরিসরে একটি ব্যবসার দিকেও নজর দিচ্ছেন তিনি।

