রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ইতিহাসের দ্বারপ্রান্তে মেসি, দ্রুততম সেঞ্চুরির হাতছানি

ডেস্ক রিপোর্ট।।

ক্যারিয়ারের শেষপ্রান্তে পৌঁছেও দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন লিওনেল মেসি। জাতীয় দল থেকে অবসরের আলোচনা চললেও ক্লাব ফুটবলে এখনো সমান তালে দাপট দেখিয়ে যাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা।

২০২৩ সালে ইউরোপ ছেড়ে ইন্টার মায়ামি-তে যোগ দেওয়ার পর দ্রুতই নিজেকে মানিয়ে নিয়েছেন মেসি। দলের সতীর্থদের সঙ্গে বোঝাপড়াও দারুণ, যার ইতিবাচক প্রভাব পড়ছে তার পারফরম্যান্সে।

মেজর লিগ সকারে (এমএলএস) এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৯৪টি গোল অবদান (গোল ও অ্যাসিস্ট) রয়েছে মেসির। আর মাত্র ৬টি গোল বা অ্যাসিস্ট করলেই তিনি ছুঁয়ে ফেলবেন ১০০ গোল অবদানের মাইলফলক।

আগামী ম্যাচে রিয়াল সল্ট লেক-এর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এই ম্যাচেই নতুন ইতিহাসের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে।

বর্তমানে এমএলএসে দ্রুততম ১০০ গোল অবদানের রেকর্ডটি রয়েছে সেবাস্তিয়ান জিওভিনকো-র দখলে, যিনি ৯৫ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। মেসি যদি বর্তমান ফর্ম ধরে রাখতে পারেন, তবে প্রায় ৩০ ম্যাচ কম খেলেই তিনি এই রেকর্ড ভেঙে দিতে পারেন।

ফলে, ক্যারিয়ারের শেষভাগে এসেও নতুন নতুন রেকর্ড গড়ে নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন