বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

বক্স খাটের ভেতর থেকে ভারতীয় নিষিদ্ধ কোরেক্স কফ সিরাপ ও ৪ লাখ টাকা উদ্ধার

যশোর প্রতিনিধি

বক্স খাটের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ছিল নিষিদ্ধ ভারতীয় কোরেক্স  কফ সিরাপ এবং মাদক বিক্রির প্রায় ৪ লাখ টাকা। গোপন সূত্রে সংবাদ পেয়ে যশোরের ডিবি পুলিশ চৌগাছা উপজেলার বুড়িন্দিয়া গ্রামের জুয়েল রহমান ওরফে জুঁইন এর ঘর তল্লাশি করে ওই মাদক ও টাকা উদ্ধার করে। আটক করা হয় মাদক ব্যবসায়ী জুঁইনকে।
তিনি ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
ডিবি পুলিশের এসআই কামাল হোসেন বলেন, বুধবার সকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে জুঁইনের বাড়িতে অভিযান চালানো হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, তার ঘরের বক্স খাটের মধ্যে বিশেষ কায়দায় একটি কালো রঙের ব্যাগের ভেতর কফ সিরাপ আছে। তার কথামতো বক্স খাটের ভেতরে তল্লাশি করে ৬০ বোতল ভারতীয় কফ সিরাপ জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয়েছে মাদক বিক্রির ৩ লাখ ৯৯ হাজার টাকা। তিনি আরও বলেন, এই ঘটনায় চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন