রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

টস জিতে ফিল্ডিং নিল বাংলাদেশ, ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক

ডেস্ক রিপোর্ট।।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। আজ সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে লিটন দাসের দল। পেসার আব্দুল গাফফার সাকলাইনকে অভিষেকের অপেক্ষায় রেখে একাদশে ফিরেছেন আরেক পেসার রিপন মন্ডল।

গতকাল নেট অনুশীলনে ব্যাটিংয়ের সময় ডান পায়ের পাতায় আঘাত পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ফলে প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন তিনি। তাঁর জায়গায় ১৩তম খেলোয়াড় হিসেবে দলকে নেতৃত্ব দেবেন নিক কেলি।
বাংলাদেশ একাদশ

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ

টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন