বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা-এ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত আরও পাঁচজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন