বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে ৫ এসএসসি পরীক্ষার্থী আহত

ডেস্ক রিপোর্ট।।

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তারা সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দ্রুতগতিতে আসা মাটিবাহী একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে পরীক্ষায় অংশ নিতে পেরেছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সহায়তা করেন। পরীক্ষাকেন্দ্র কর্তৃপক্ষও আহত শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার সঙ্গে জড়িত ডাম্প ট্রাকটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন