জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে হঠাৎ পেটব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে রাজধানীর ইবনে সিনা হাসপাতাল-এ তার চিকিৎসা চলছে।
এ তথ্য নিশ্চিত করেছেন তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব। তিনি জানান, সারজিস আলমের শারীরিক অবস্থার উন্নতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।

