মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

উম আল কুরার তারিখ অনুযায়ী সৌদিতে ঈদুল আজহা ২৭ মে

ডেস্ক রিপোর্ট।।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এর আগের দিন অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

সৌদি আরব-এর ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ মে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন পূর্ণ হবে। ফলে জিলকদ মাস ৩০ দিনে শেষ হলে ২৭ মে ঈদুল আজহা পালনের সম্ভাবনা তৈরি হয়।

যদিও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পাশাপাশি অবস্থিত, তবে দুই দেশের চাঁদের তারিখে কিছু পার্থক্য দেখা গেছে। বর্তমানে সৌদিতে জিলকদ মাসের ১৬তম দিন চললেও আমিরাতে ১৫তম দিন।

আমিরাতের জ্যোতির্বিদদের মতে, ১৭ মে পূর্ব আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবেও দেশটিতে ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে।

অন্যদিকে পাকিস্তান-এর জ্যোতির্বিদরা জানিয়েছেন, ১৬ ও ১৭ মে রাতের মধ্যবর্তী সময়ে নতুন চাঁদের উদয় হবে। ১৭ মে সন্ধ্যায় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি থাকায় সেদিন চাঁদ দেখার সম্ভাবনা বেশি। ফলে সেখানেও ২৭ মে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে যদি ওইদিন চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ একদিন পিছিয়ে ২৮ মে উদযাপিত হতে পারে।

পাকিস্তানে চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ধারণ করবে রুয়েত-ই-হিলাল কমিটি। সংশ্লিষ্ট দেশগুলোতে চাঁদ দেখার ওপরই নির্ভর করবে ঈদের চূড়ান্ত ঘোষণা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন