রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সঞ্চালকের মন্তব্যে অস্বস্তিতে সারা আলি খান, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

ডেস্ক রিপোর্ট।।

বলিউড অভিনেত্রী সারা আলি খান সাধারণত প্রাণবন্ত ও হাসিখুশি স্বভাবের জন্য পরিচিত। তবে সম্প্রতি একটি ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে তার ভিন্ন প্রতিক্রিয়া নজরে এসেছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

মুম্বাইয়ে আয়োজিত ‘পতি পত্নী অউর ও দো’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং ও ওয়ামিকা গাব্বিসহ অন্যান্য কলাকুশলীরা। অনুষ্ঠানটি চলাকালীন সঞ্চালকের একটি মন্তব্যকে কেন্দ্র করে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালক রসিকতার ছলে দাবি করেন, তিনি অভিনেতাদের ‘পেছন দিক থেকেও চিনতে পারেন’। এই মন্তব্যে উপস্থিতদের কেউ কেউ হাসলেও সারা আলি খান বিষয়টি সহজভাবে নেননি। তার মুখভঙ্গিতে বিরক্তির ছাপ স্পষ্ট দেখা যায় এবং তিনি সহ-অভিনেতাদের দিকে তাকাতে থাকেন।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই সারার প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়েছেন। তাদের মতে, বিনোদনের নামে এ ধরনের ব্যক্তিগত ও অশোভন মন্তব্য গ্রহণযোগ্য নয়।

যদিও সাময়িক অস্বস্তির পর অনুষ্ঠানটি স্বাভাবিকভাবে শেষ হয়, তবে সেই মুহূর্তের প্রতিক্রিয়াই এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন