মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ফলাফল নিয়ে বিজেপির প্ল্যান ফাঁস করলেন মমতা

ডেস্ক রিপোর্ট।।

ভোট গণনার প্রাথমিক ফলাফলে পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসী অবস্থান বজায় রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দলের কর্মী-সমর্থকদের মনোবল না হারানোর আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, “নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব, কেউ ভয় পাবেন না।”

মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বার্তা দিচ্ছেন, তখন বিজেপি এগিয়ে ১৯৪টি আসনে এগিয়ে। তৃণমূল ৯১টি আসনে এগিয়ে। এই ব্যবধান নিয়ে মমতা জানান, এটা বিজেপির প্ল্যান। প্রথম দু-তিন রাউন্ড ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় দু-তিন রাউন্ড কাউন্টিং করার পরে ১০০টি জায়গায় কাউন্টিং বন্ধ করে রয়েছে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটি মেশিন, যেখানে কোনও মিল নেই। এটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোর করে করানো হচ্ছে। চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপরে অত্যাচার করছে। অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর-এর নাম যে আসন জিততে পারে, সেটা দখল করেছে। এখনও আমরা যে আসনে এগিয়ে আছি, সেটা বলছে না। মিথ্যা খবর খাওয়াচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোট গণনার প্রাথমিক ধাপে ওঠানামা স্বাভাবিক হলেও চূড়ান্ত ফলাফলেই আসল চিত্র স্পষ্ট হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন